নিউজ ডেস্ক: ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, গালিগালাজ ও এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবি ও ভিডিও ধারণের সময় এক সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেন পরীমনি। এ সময় অন্য সাংবাদিকদের উদ্দেশে তিনি ক্যামেরার ফুটেজ দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার আহ্বান জানান। পাশাপাশি ওই সাংবাদিককে উদ্দেশ করে অশোভন ভাষা ব্যবহার করেন। সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে।




