ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিআইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির বৈঠক

 

নিউজ ডেস্ক :    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই আলোচনা সভায় আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ; বিএনপি পক্ষে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, মো. ইসমাইল জবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আইএমএফ মিশনের প্রাথমিক পর্যালোচনামূলক প্রতিবেদনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার মূল ছিল ভ্যাট হরমোনাইজেশন ও ছাড়ের সীমাবদ্ধকরণ, করপোরেট কর বৃদ্ধির মাধ্যমে জিডিপি-টু-ট্যাক্স অনুপাত উন্নয়ন, ব্যাংকিং খাত সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি—যেগুলো দেশের টেকসই অর্থনীতি নিশ্চিত করতে জরুরি বলে বিএনপি অভিমত উপস্থাপন করে।

বিএনপি জোর দিয়ে বলেছে যে জবাবদিহি ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে আর্থিক নীতি গ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি বৃদ্ধি সম্ভব নয়। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির সংস্কারমুখী প্রস্তাবগুলোর ইতিবাচক দিকগুলো শোনা ও মূল্যায়ন করেছে বলে সূত্র জানায়।

দুই পক্ষই ভবিষ্যতে প্রয়োজনীয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ও পরামর্শ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular