বিজয় কর রতন মিঠামই (কিশোরগঞ্জ):- মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি ও মামলার আসামি আবদুল হামিদের দেশ ত্যাগের প্রতিবাদে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বাহির করে।
মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে সামনে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ও জেলা বিএনপি সদস্য আলমগীর শিকদার বক্তব্য রাখেন। আবদুল হামিদ গ্রামের বাড়ি মিঠামইনের কামালপুর গ্রামে।উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গত ১৪ ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ৫ ই আগষ্টের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এছাড়াও তার ছেলে এম,পি তৌফিক শ্যালক নৌশাদ খানের বিরুদ্ধে মামলা রয়েছে। ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি তাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন বলে জানা গেছে। মিঠামইনে আবদুল হামিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উওেজনা বিরাজ করছে।
তার ভাই প্রিন্সপাল আবদুল হক নরু ও ভাতিজা এত দিন আবদুল হামিদ সাহেবের আশ্রয়ে ছিলেন বলে বিভিন্ন সূএ থেকে জানা যায়। আজ শুক্রবার নামাজের পর আবারও প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে।



