ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআমরা খেলার জন্য মুখিয়ে আছি: রোনালদো

আমরা খেলার জন্য মুখিয়ে আছি: রোনালদো

ক্রীড়া ডেস্ক: পর্তুগাল কখনো বিশ্বকাপ জেতেনি। বিশ্বমঞ্চে তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৬৬ সালে তৃতীয় হওয়া। এবার সেটি ছাড়িয়ে যাওয়ার আশা পর্তুজিদদের। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড তাদের।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের (২১টি) রেকর্ড গড়া ব্রুনো ফার্নান্দেজ আছেন, যিনি এবার লিগের মৌসুমসেরার পুরস্কারও জিতেছেন। এ ছাড়া নিজেদের জায়গায় বর্তমানের অন্যতম সেরা খেলোয়াড় নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, বের্নার্দো সিলভা ও গনসালো রামোসরাও আছেন পর্তুগাল দলে।

এমন দারুণ একটা দল নিয়ে অধরা বিশ্বকাপ ট্রফিটা ছুঁতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেছেন, ‘টুর্নামেন্ট শেষেই দেখা যাবে। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও বিশেষ টুর্নামেন্ট, আমরা অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি। আমাদের এই ফুটবল প্রজন্মটা দারুণ। তবে ম্যাচের কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। জয় বা পরাজয়ই এখানে আসল বিষয়। আমি বিশ্বাস করি, এই প্রজন্মের ফুটবলাররা পর্তুগালের মানুষদের অনেক আনন্দ দেবে।’

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular