ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামআরডিজেএ নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন

আরডিজেএ নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন

নিজস্ব প্রতিবেদক : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের ডাক পত্রিকার ইমরুল কাওসার ইমন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাতেন বিপ্লব ও মশিউর রহমান। ভোটে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পান ৪৪ ভোট।

তবে অধিকাংশ পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকে। সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন ছাড়াও সহ-সভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার) ও হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক পদে কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক পদে গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফুল ইসলাম আরিফ (বাহান্না নিউজ), সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙ্গা টিভি) এবং দপ্তর সম্পাদক পদে জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয় তিনজনের মধ্যে। ফিনান্সিয়াল পোস্টের এম.জে ইসলাম, চলমান সময়ের আবুল কাশেম আজাদ এবং ডিবিসি টিভির আরিফ চৌধুরী পলাশ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এম.জে ইসলাম দ্বিতীয় এবং আবুল কাশেম আজাদ তৃতীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দূররানী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ আহমেদ ও সামসুজ্জামান জোহা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular