ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশোক সংবাদআরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

আরাফাত রহমান কোকোর শাশুড়ি আর নেই

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মরহুমার পরিবারের ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম আজাদ জানান, তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুকরেমা রেজা শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তার একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular