ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে ছয়টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১৪ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার এ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক মো. রুকন মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫(২) ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের এসএম ব্রিকসকে ২ লাখ টাকা, ভ‚ঞা ব্রিক্সকে ২ লাখ টাকা, শামছু ব্রিক্সকে ৩ লাখ টাকা, এন.জি.এম ব্রিক্সকে ৩ লাখ টাকা, চাচা-ভাতিজা ব্রিক্সকে ৩লাখ টাকা, একতা ব্রিক্সকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে গৌরীপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular