ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক : ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোমে দুদিনের সরকারি সফর শেষে, মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ইতালি ত্যাগ করেন তিনি।

এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেলে ইতালির রাজধানী রোমে পৌঁছান অধ্যাপক ইউনূস।

সফরকালে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।। ছবি : সংগৃহিত।

জাতিসংঘের এফএও আয়োজিত “ওয়ার্ল্ড ফুড ফোরাম” বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের মিলনমেলা হিসেবে পরিচিত।

এবারের আয়োজনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার সফরকে বাংলাদেশ ও বৈশ্বিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular