ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঈদে ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে।

আজ বৃহস্পতিবার বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থার শেষ দিনের (১৫ জুনের) টিকিট।

বৃহস্পতিবার সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি বিক্রি হয়েছে ৩ জুন এবং ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৪ জুন।

ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular