ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ডেস্ক নিউস: আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন (শনিবার) দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

তবে ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

পাশাপাশি ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম. খায়রুল আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular