কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের নতুন মানদণ্ড তৈরি করার লক্ষ্যে উড্ মাস্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ ঢাকার Dhaka Regency Hotel & Resort -এ অনুষ্ঠিত হয়েছে।
ডিলার, রিটেইলার, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন আঙ্গিকে উড্ মাস্টা ল্যাকার-এর আনুষ্ঠানিক রিলঞ্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মিজানুর রহমান, সিনিয়র এজিএম মশিউর রহমান-সহ সামুদা স্পেক-কেম লিমিটেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে এ কে এম. মাহমুদুল হাসান সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড উড্ মাস্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজার সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাস উড্ মাস্টারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসায়িক সম্প্রসারণের সম্ভাবনা এবং ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের গুরুত্ব নিয়ে তাদের বক্তব্য দেন।




