ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিউত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ড. কামাল হোসেনের শোক প্রকাশ

উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ড. কামাল হোসেনের শোক প্রকাশ

উত্তরায় আজ দুপুরে মাইলস্টোন স্কুল আ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ এক বিবৃতিতে ড. কামাল হোসেন বিমান বিধ্বস্ত হয়ে আহতদের দ্রুত উদ্ধার ও তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান!

বিবৃতিতে ড. কামাল হোসেন প্রশিক্ষন বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে নিরাপদ জোনে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা এবং দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular