ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতউল্টোপথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি

উল্টোপথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি

আইন ডেস্ক: রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। এ সময় চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপল পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন।’

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, ‘ঘটনাটি নজিরবিহীন। অতীতে যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।

এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular