ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedএমবাপ্পেকে নিয়ে সমালোচনা হাস্যকর, বললেন মরিনহো

এমবাপ্পেকে নিয়ে সমালোচনা হাস্যকর, বললেন মরিনহো

ক্রীড়া ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সাম্প্রতিক সমালোচনাকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো।

চোটের পুনর্বাসন চলাকালে ফরাসি এই ফরোয়ার্ডের ব্যক্তিগত সফর ও জীবনযাপন নিয়ে ওঠা বিতর্কের জবাবে খেলোয়াড়ের পাশে দাড়িয়েছেন তিনি। একই সঙ্গে নিশ্চিত করেছেন, শনিবার (১০ অক্টোবর) রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন এমবাপ্পে।

গত ২৫ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পান এমবাপ্পে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই প্যারিস ও সুইজারল্যান্ড সফর করায় সমালোচনার মুখে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাইকেল চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক আরও জোরালো হয়। অথচ ফুটবলারদের সাইকেল চালানোকে ঝুঁকিপূর্ণ মনে করেন মরিনহো নিজেও। সব মিলিয়ে এমবাপ্পের পেশাদারত্ব ও চোটের সময়ে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব সমালোচনার জবাব দিতে গিয়ে মরিনহো বলেন, ‘বিষয়টি একেবারেই হাস্যকর। গত কয়েক সপ্তাহে ফুটবল বিশ্বে এত বড় বড় ঘটনা ঘটেছে, সেখানে এটিকে এতো গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই।’

রিয়াল কোচের মতে, ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে সংবাদমাধ্যম বারবার তার দলকে ঘিরে বিতর্ক সামনে আনছে। উদাহরণ হিসেবে ম্যানচেস্টার সিটির আইনি জটিলতা ও স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত নেগরেইরা বিতর্কের কথা উল্লেখ করেন তিনি।

মরিনহো বলেন, ‘সংবাদমাধ্যম যেন সব সময় রিয়াল মাদ্রিদকে নিয়েই পড়ে থাকতে পছন্দ করে। ভেবেছিলাম, আজকের প্রশ্নগুলো মাঠের খেলা কিংবা সামনে অপেক্ষা করা কঠিন ম্যাচ নিয়ে হবে।’

এমবাপ্পের পুনর্বাসন নিয়ে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন মরিনহো। বরং চোট পাওয়া খেলোয়াড়দের পেশাদারত্বের প্রশংসা করে তিনি জানান, আন্তর্জাতিক বিরতিতে রিয়ালের সব খেলোয়াড়ই যথাযথ নিয়ম মেনে চলেছেন। মরিনিহোর ভাষ্য, ‘আমি মিথ্যা বলি না। সত্যি হলো, এই বিরতিতে রিয়ালের সব খেলোয়াড়ই অত্যন্ত পেশাদারত্বের পরিচয় দিয়েছে। যারা চোট পেয়েছিল, তারা সরাসরি ক্লাবে এসে রোগ নির্ণয় ও পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে।’

এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রিয়াল কোচ বলেন, ‘ফরাসি তারকা ক্লাবের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। হাঁটুর পুরোনো সমস্যার কারণে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে।’

এমবাপ্পের প্যারিস সফর নিয়েও বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন মরিনহো। তিনি জানান, ফরাসি তারকা সেখানে কোনো নৈশক্লাবে যাননি; বরং ব্যক্তিগত একটি অনুষ্ঠানের জন্য সংরক্ষিত স্থানে ছিলেন। অন্যদিকে, সুইজারল্যান্ডে তার অবস্থান ছিল একটি সাধারণ রিসোর্ট-হোটেলে, যেখানে রেস্তোরাঁ ও স্পা-সহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহারের সুযোগ ছিল। মরিনহোর মতে, পুরো সফরই ছিল শান্ত ও নিরিবিলি পরিবেশে।

এদিকে, মাঠের বাইরের বিতর্কের পাশাপাশি রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে দলটি। অক্টোবরের কঠিন সূচি পেরিয়ে আগামী ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও কথা বলেন মরিনহো। ব্রাজিলিয়ান এই তারকার কঠোর পরিশ্রম ও দলকে জেতানোর মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস কঠোর পরিশ্রম করছে এবং আবারও দলকে জেতাতে চায়। গণমাধ্যমের প্রভাবে ভক্তরা যেভাবে ওকে নিয়ে সমালোচনা করছে, তা সত্যিই দুঃখজনক। এই মুহূর্তে আমাদের সবার উচিত ওকে মানসিকভাবে সমর্থন দেওয়া।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular