ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশএ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

এ্যানির সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দ্রুত সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা কৃষকদলের উদ্যোগে সদর উপজেলার লামচরী আজিজিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈউদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular