ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাংকার জব্দ ইরানের

ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাংকার জব্দ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য আছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ওমান সাগরের উপকূলে ছয় মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়েছে। জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।

ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরীয় অঞ্চলে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বে মধ্যে সবচেয়ে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করে নেয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

গত মাসে উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। তখন দেশটি জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নয়।

সবশেষ এই ট্যাংকার জব্দের ঘটনা এমন সময়ে ঘটল, যখন এর দুই দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। এছাড়া গত নভেম্বর মাসে ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান চালিয়েছে বলে সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular