ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতছয় জেলায় সেনা কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সেনা কর্মকর্তারা পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আরও পাঁচ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। এসব এলাকায় ৩০ জুন পর্যন্ত টহল ও নিরাপত্তা জোরদার থাকবে।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানায়, ঢাকাসহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই দায়িত্ব পালনের সুবিধায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। একই ক্ষমতার আওতায় কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন ক্ষমতা ফৌজদারি কার্যবিধির অধীনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োগ করা হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ বা মিছিলের চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী সলাহউদ্দিন আহমেদও একই দিনে জানান, ঝামেলা এড়াতে এবং সিভিল প্রশাসনকে সহায়তা দিতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মোতায়েন করা হয়েছে।

এতে করে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানী ও পাঁচ জেলায় সেনাবাহিনী মাঠে থাকবে, আর প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও ব্যবহার করতে পারবেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular