ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লাকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত, ৩ আহত, ২৫

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত, ৩ আহত, ২৫

নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস পরিবহণের একটি বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা নিউজ/ এস 

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular