ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকখার্গ দ্বীপ উড়িয়ে দেওয়ার নতুন এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

খার্গ দ্বীপ উড়িয়ে দেওয়ার নতুন এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রধান তেল সমৃদ্ধ অঞ্চল খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের একটি এআই-জেনারেটেড ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি শেয়ার করে তিনি দাবি করেন, দ্বীপটি ‘উড়িয়ে একেবারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।’

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘খাদ দ্বীপ উড়িয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে! – প্রেসিডেন্ট ডিজেটি। তবে তার এই পোস্টটি নতুন কোনো হামলার হুমকি, নাকি কোনো সামরিক অভিযানের ইঙ্গিত-তা পরিষ্কার নয়। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পরেও খার্গ দ্বীপে সত্যি সত্যি কোনো হামলা চালানোর প্রমাণ পাওয়া যায়নি।

রয়টার্স নিশ্চিত করেছে যে, নাটকীয় বিস্ফোরণের দৃশ্যসংবলিত এই ভিডিও ক্লিপটি সম্ভবত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, খার্গ দ্বীপটি ইরানের জ্বালানি ও তেল রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে এই দ্বীপে বাস্তবিক কোনো হামলা বাস্তবায়িত হলে তা দেশটির অর্থনীতি এবং বিশ্ব জ্বালানি বাজারে মারাত্মক আঘাত হানবে। সূত্র: আল-জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular