ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখালিশপুরের চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার রায় আজ

খালিশপুরের চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার রায় আজ

খুলনা প্রতিনিধি : খুলনার খালিশপুরে চার বছর ধরে চলা আলোচিত কলেজ ছাত্র হাসিবুর রহমান হত্যাকাণ্ডের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩নং আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ রায় ঘোষণা করা হবে।

২০২০ সালের ১৯ আগস্ট রাতে, খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের কাছে ক্রিয়েটিভ কার্টস এ্যন্ড কফি হাউজে মাদক ব্যবসার প্রতিবাদ করায় হাসিবকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। হাসিবের দুই বন্ধু, যোবায়ের ও রানা, তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও আহত হন। এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পরের দিন হাসিবের বাবা হাবিবুর রহমান খালিশপুর থানায় মামলা করেন।

চাঞ্চল্যকর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় ২০২৩ সালের ৭ মার্চ, তবে নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার বাদী হাবিবুর রহমান, জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন থানায় একাধিক জিডি করেছিলেন। গত চার বছর ধরে তিনি বরিশাল থেকে খুলনায় মামলার শুনানিতে অংশগ্রহণ করতে যাতায়াত করেছেন।

হাসিব হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ২০২০ সালের ২০ আগস্ট ২৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৪ ডিসেম্বর আদালত চার্জশিটের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চার্জশিটে উল্লেখিত আসামিদের মধ্যে ১৬ জন কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছে।

এই মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছে সৈকত, মেহেদী হাসান রাব্বি, রওশন আনিজি অন্তু, সাজ্জাদ হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, আরিফ ও মো. মুন্না। মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার দাস আশা প্রকাশ করেন, মামলার প্রমাণ ও স্বাক্ষীর ভিত্তিতে ৩-৪ জন আসামির ফাঁসির আদেশ হতে পারে। তিনি আরও বলেন, মামলায় ২৭ জন স্বাক্ষী দিয়েছে এবং তিনজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রয়েছে।

আজকের রায় নিয়ে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার রায়ের মাধ্যমে বিচার পাওয়ার আশা করছেন হাসিবের পরিবার ও স্বজনরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman