ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিখালেদা জিয়ার পরামর্শে ষাঁড়টি নিয়ে বাড়ি ফিরলেন

খালেদা জিয়ার পরামর্শে ষাঁড়টি নিয়ে বাড়ি ফিরলেন

প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি গরু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে গিয়েছিলেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা। তবে খালেদা জিয়ার পরামর্শে ষাঁড়টি নিজ এলাকায় ফিরিয়ে এনেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’র সামনে ষাঁড়টি নিয়ে পৌঁছান সোহাগ মৃধা। সেখানে পৌঁছানোর পর তাদের ভেতরে আমন্ত্রণ জানানো হয়। তাদের আপ্যায়ন ও ঈদ উপহার দেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ফিরোজার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া উপহার গ্রহণ করেছেন। ম্যাডামের অনুরোধ এটি (গরু) উনি (সোহাগ মৃধা) নিয়ে গিয়ে উনার এলাকায় নিজের পছন্দমতো বা আমাদের দলের নেতাকর্মীদের ও এলাকার মানুষদের নিয়ে কোরবানি দেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। কারণ, ম্যাডাম এখানে একা আছেন। ফলে এত বড় একটা গরু কোরবানি এখানে সম্ভব না। কিন্তু ম্যাডাম উনার (সোহাগ মৃধা) যে মনের আকুতি, অনুভূতি ও আবেগ, সেটিকে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোহাগ মৃধাকে ধন্যবাদ জানিয়েছেন।

সোহাগের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী। তিনি ও তার পরিবারের সদস্যরা ছয় বছর ধরে লালন-পালন করেছেন কালো রঙের ষাঁড়টি। এটির নাম রেখেছেন ‘কালো মানিক’।

শুক্রবার সকালে ষাঁড়টি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরেন সোহাগ মৃধা। তিনি বলেন, আমার আর কিছু চাওয়া-পাওয়া নেই। আমার উপহার দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন, আবার আমাকেই সেটি উপহার হিসেবে ফেরত দিয়েছেন। তারেক রহমান স্যার আমার সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন। আমাকে এবং আমার ছেলেকে ঈদ উপহার দিয়েছেন। আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি। ঈদের পর ষাঁড়টির ব্যাপারে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেব।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular