ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

 
গফরগাঁও(ময়মনসিংহ): ‘পড়ো বই, গড়ো জীবন’
এই স্লোগানে ময়মনসিংহেরগফরগাঁও হেল্পলাইনের
উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। 
মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্থানীয় জেলা পরিষদ
অডিটোরিয়াম প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন.এম আব্দুল্লাহ-আল-মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 
রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও গফরগাঁও হেল্পলাইনের সদস্যরা। 
আয়োজকরা জানান,

মেলার প্রধান উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা। মেলায় শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ বইমেলায় অংশ নেয়। এই বইমেলা স্থানীয় পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির কামাল বলেন, ‘গফরগাঁও হেল্পলাইনের এ বইমেলা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করতে এবং জ্ঞানের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত বলেন,’তরুণ-তরুণীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং পাঠ্যভ্যাস ফিরিয়ে আনতে আমরা এই মেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular