গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে উপজেলার চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাবেশে আয়োজন করে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি, সকল অঙ্গসহযোগী সংগঠন।
পাঁচবাগ ইউনিয়ন যুবদল সভাপতি আলাউদ্দিন ধনু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.আল ফাতাহ খান।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.আল ফাতাহ খান বলেন,বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ, ঐক্য এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
পাগলা থানা বিএনপি সাবেক সদস্য শাহনেওয়াজ কবির বাচ্চু’র সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও আফজালুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ সাদীর বেপারী, পাগলা থানা তাতীদলের আহবায়ক মনির হোসেন দপ্তরী,জেলা দক্ষিণ যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বল, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল,পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা শ্রমিক দল নেতা শরিফ আহমেদ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, উস্থি ইউনিয়ন বিএনপি নেতা নিপুল মেম্বার, পাইথল ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম কামরুল প্রমুখ।



