ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে বিদ্যালয়ের দপ্তরির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গফরগাঁওয়ে বিদ্যালয়ের দপ্তরির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যালয়ে প্রবেশ করে অফিস সহায়ককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ হাবুল মিয়ার উপর বিদ্যালয়ের ভেতর গত সোমবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ বাজার থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ ফাঁড়ির সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, ওয়ার্ড যুবদল নেতা আজিজুল, ইউনিয়ন শ্রমিকদল নেতা সাত্তার, ছাত্রদলের সহসভাপতি রাজন আহমেদ রাজ, ছাত্রদল নেতা জীবন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবীর হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা হাবুল মিয়ার কর্মস্থল শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্য শীর্ষ সন্ত্রাসী কানা শরিফ (৩২),মাসুদ (৩৫),দেলোয়ার (২৪), সাইদুল সহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular