ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাগুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে কত বিশ্ববিদ্যালয়?

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে কত বিশ্ববিদ্যালয়?

নিজস্ব প্রতিবেদবক:  চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ২০টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও খুলনা এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এদিকে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরেও শিক্ষার্থীরা ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করেন। পরে গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার সিদ্ধান্ত এলে তারা গেট খুলে দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular