নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান।
একদিনের এই সফরে কক্সবাজারের মহেশখালী থেকে শুরু করে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক বৈঠক—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটবে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের চট্টগ্রামে প্রথম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যেও ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
সাধারণ মানুষের মধ্যেও চলছে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়কের উন্নয়ন , ফ্লাইওভারে রঙ, ব্রীজের রেলিংয়ে রঙ করা হয়েছে।
সড়ক পথে প্রধানমন্ত্রীর গমন এলাকায় রঙ্গিণ করে সাজানো হয়েছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা বিরাজ করছে।




