ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবিতে কিশোর-তরুণদের কল্যাণে আন্তর্জাতিক সম্মেলন

চবিতে কিশোর-তরুণদের কল্যাণে আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কিশোর-কিশোরী ও তরুণদের সার্বিক কল্যাণ নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘Adolescent and Young People’s Wellbeing in Bangladesh’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে চবি নৃবিজ্ঞান বিভাগ ও জিএজিই (GAGE)।

সোমবার (১১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে এ সম্মেলনের যাত্রা শুরু হয়।

সম্মেলনে বাংলাদেশের প্রেক্ষাপটে কিশোর-কিশোরীদের বর্তমান চ্যালেঞ্জ, পুষ্টি, শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে নানা দিক তুলে ধরেন বক্তারা। ১১ ও ১২ মে অনুষ্ঠিত এ আয়োজনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সেশনে গবেষণাপত্র উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, দেশের তরুণদের বড় একটি অংশ দুশ্চিন্তা, হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক অনটন, বেকারত্ব ও সঠিক দিকনির্দেশনার অভাবকে তিনি এ অবস্থার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের ওপর। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।-

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী এবং ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসাকি ওয়াতাবে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular