ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচাঁদপুরে ১১ দলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁদপুরে ১১ দলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে শহরের বাইতুল আমিন চত্বর থেকে এ কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান, সেক্রেটারি বেলায়েত হোসেন এবং এনসিপির চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ ১১ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজাহান খান বলেন, বিএনপি অতীতে জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিয়েছিল, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এমন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় তারা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular