ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জনকল্যাণমূলক কাজে সরকার সবসময় সহযোগিতা করে

জনকল্যাণমূলক কাজে সরকার সবসময় সহযোগিতা করে

নিউজ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন জনকল্যাণে যারা কাজ করেন, সরকার সবসময় তাদের পাশে থাকে।

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এই দেশ সবার। আপনাদের হাতে দায়িত্ব ও ক্ষমতা রয়েছে জনগণের সেবা করার। সেই ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করুন, সরকার আপনাদের পাশে থাকবে।’

তিনি আরো বলেন, আমরা দেশকে আরো সক্ষম ও দুর্যোগ সহনশীল করে তুলতে পারি। ২০২৪ সালের গণঅভ্যুত্থাণ আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, কিন্তু সঠিক পরিকল্পনা ও নীতিমালার মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারি। আমরা সেটিকে বাস্তবে রূপ দেওয়ার কাজ করছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফিন।

ঢাকা নিউজ/এস

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular