ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজামায়াতের বিক্ষোভ মিছিল আজ

জামায়াতের বিক্ষোভ মিছিল আজ

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন জামায়াতের এই নেতা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular