ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ফিক্সড চিমনি দিয়ে অবৈধভাবে ইট তৈরির অপরাধে মদীনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শানিরুল ইসলাম শাওন।
বুধবার(২৫নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানায়, মদীনা ব্রিকস ফিল্ড বিগত ১৫বছর যাবত ফিক্সড চিমনি ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করে আসছে। এই চিমনি পরিবেশবান্ধব নয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার মোঃ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন, সহকারী পরিচালক  মোঃ আবু সাঈদ। এ ছাড়াও অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, জেলা আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন  বলেন, ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন (সংশোধিত)-২০১৯ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। ১৫ বছর যাবত লাইসেন্সবিহীন ফিক্সড চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করে আসছে। পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করার জন্য তাদেরকে অনেকদিন যাবত তাগাদা দেয়া হয়েছে কিন্তু তারা তা কর্ণপাত করেনি। শুধুমাত্র চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব চিমনি ব্যবহার করে পুণরায় ইট তৈরি করতে পারবেন।
তিনি আরো বলেন, অবৈধ ও ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular