ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধজামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার

জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের চালাপাড়া এলাকায় নিজ বাসা থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরের চালাপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। তাঁর বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বসতঘরে শিলার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular