ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া

জামালপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া

জামালপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ও সদর ইউনিয়নের পচাবহলা এলাকায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আউয়াল খান লোহানীর সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল কমিশনারসহ অন্যান্যরা।

এসময় বক্তারা- আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular