ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্ক: আজ ১ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়ই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় সবুজায়ন সম্প্রসারণ এবং জ্বালানি খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত নেপালের বন ব্যবস্থাপনায় সাফল্য তুলে ধরে জানান, দেশটির প্রায় ৪৫ শতাংশ এলাকা বনভূমি। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-নেপাল সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং বিমসটেকের আওতায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে একমত পোষণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular