ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদঝিকরগাছা জামায়াতের বাৎসরিক পরিকল্পনা সভা

ঝিকরগাছা জামায়াতের বাৎসরিক পরিকল্পনা সভা

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে (ওরিয়েন্টেশন) ২০২৫ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে লাউজানি আল হেলাল কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
২০২৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন সভার প্রধান অতিথি চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আরশাদুল আলম বলেন, কোরআনের আইন বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

ওয়ার্ড ও ইউনিট প্রধানদের করণীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ইমদাদুল হক, আব্দুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি , সেক্রেটারি, ইউনিট সভাপতিগন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular