নিউজ ডেস্ক: পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষার মান উন্নয়ন এবং খেলাধুলা জাতির জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে নিয়ে আসবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হও।”
ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিয়ে তিনি আরও বলেন, “তোমরাই আমাদের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও যোগ্যতায় আগামী দিনে তোমরাই এ দেশের নেতৃত্বে চলে আসবা। তাই এখন থেকেই নিজেদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
পরিদর্শনকালে স্কুল কর্তৃপক্ষের নানামুখী সেবামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়। উল্লেখ্য, ডন বসকো স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা ও কলম সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া এখানে দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসিক সুব্যবস্থা, যেখানে ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকে।




