ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে : কমিশনার সানাউল্লাহ

ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে : কমিশনার সানাউল্লাহ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরকে ধরেই শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে । জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কমিশন।সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয়। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন।

কমিশনার সানাউল্লাহ বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন।

এর আগে বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।

এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশিদূতদের নিয়ে এ বৈঠকে আলোচনাও হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular