ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৫ মিমি বৃষ্টি রেকর্ড

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৫ মিমি বৃষ্টি রেকর্ড

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সকালে আবহাওয়াবিদ সূত্রে জানা যায়, আজও দিনভর বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। শনিবার থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular