ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এর পদত্যাগ

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এর পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।

রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগ পত্রে সাইফুদ্দীন আহমদ উল্লেখ করেন, ‘গত ২০ মাস ধরে এই পদে বিশ্ববিদ্যালয়ের সেবা করা এবং শৃঙ্খলা বজায় রাখা ও আমাদের শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে এবং নিবেদিতপ্রাণ সহকর্মীদের সঙ্গে কাজ করার যে সুযোগ আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।’

এতে আরও উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে, প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানো আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তবে আমার একাডেমিক (শিক্ষকতার) জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে সমর্থন করার ক্ষেত্রে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং দায়িত্বের একটি মসৃণ হস্তান্তর নিশ্চিত করব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আমার সেবা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’

সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি।’

এর আগে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular