ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে

তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্যের সত্যতা যাচাই করে নবীন কর্মকর্তাদের কাজ করতে হবে। এর পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে নবীন কর্মকর্তাদের সোচ্চার হতে হবে। রবিবার (১লা জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিমালা মেনে আপনাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই অবস্থায় এসেছি। শহিদদের রক্তের ঋণ শোধ করতে সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহি বজায় রেখে কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, জনসম্পৃক্ততা বজায় রেখে আপনাদের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের মাধ্যমে চাকরিতে পদচিহ্ন রেখে যাওয়ার জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular