ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিতরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্ক: “সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই তাদেরকে সিড মানি দেওয়া হচ্ছে। এছাড়া, সরকার তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রেখেছে। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।”

১২ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সমাজের সকল মানুষের অংশগ্রহণ দরকার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ। 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular