ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়তরুণরাই আগামীর পৃথিবীর নের্তৃত্ব দিতে এগিয়ে আসতে হবে

তরুণরাই আগামীর পৃথিবীর নের্তৃত্ব দিতে এগিয়ে আসতে হবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা: পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে ‘থ্রি-জিরো ব্যক্তি’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

৩ এপ্রিল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জিভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে। যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নতুন ‘থ্রি-জিরো’ সভ্যতার দিকে যেতে হবে, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকতার দিকে যেতে হবে।’

প্রকৃতির সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন, তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয়।মানুষ জন্মগ্রহণ করে অন্যের অধীনে কাজ করার জন্য নয় বরং উদ্যোক্তা হওয়ার জন্য—এই কথা উল্লেখ করে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরির পরামর্শ দেন।

বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে, ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস বলেন, ‘জীবন হলো সংরক্ষণ ও সুরক্ষার জন্য, তাই ‘থ্রি-জিরো’ সভ্যতা গড়ে তুলতে হবে।

‘থ্রি-জিরো ক্লাব’-এর গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পাঁচজন একসঙ্গে হলে তারা একটি থ্রি-জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকতা থেকে মুক্ত থাকবে এবং নিজেরাও থ্রি-জিরো ব্যক্তি হয়ে উঠবে।

তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি একদিনে পৃথিবী বদলে দিতে পারবেন না, যদি পরিবর্তন আনতে চান, তাহলে নিজের গ্রাম থেকেই শুরু করুন’।

ঢাকা নিউজ/ এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman