ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডদিনাজপুরে সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ বিজিবির

দিনাজপুরে সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ বিজিবির

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বেড়া নির্মাণের প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর কথা জানিয়েছে বিজিবি।

সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে।

এই ঘটনায় সীমান্তে আজ সোমবার বিকেল ৫টা নাগাদ দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উপজেলার কাটলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য বলেন, সীমান্তের খেয়ারমাহমুদপুর গ্রামে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিল কিন্তু তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে কালকে আরেক গ্রামে দেবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সেই ব্যবস্থা যেন বিজিবি করে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষায় রাতের আঁধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা করছি, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে।

তিনি আরও বলেন, আজ বিকেল ৫টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। এর মাধ্যমে সীমান্ত থেকে দ্রুত সেই বাঁশের বেড়া অপসারণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular