নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মামুনুর রশিদ মামুনকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার র্যাব-৩-এর একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করে নিহতের পরিবার। র্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর সকালে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে মারধর ও গলা টিপে হত্যা করা হয়।



