ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষদীর্ঘ ১৮ বছর পরে সৈয়দপুরে আগমনে তুহিন কে বিএনপির সংবর্ধনা

দীর্ঘ ১৮ বছর পরে সৈয়দপুরে আগমনে তুহিন কে বিএনপির সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র ভাগ্নে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দীর্ঘ ১৮ বছর পরে নিজ জেলার সৈয়দপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার ( ১৭ মে ) বেলা ১২ টায় সৈয়দপুর উপজেলার সিএসডি মোড়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে এ সংবর্ধনার আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন আকতারের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংবর্ধিত ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, একরামুল হক কাজী, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামছুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী প্রমুখ।

পরে তিনি নীলফামারীর ডোমারের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে যাত্রা করেন। সেখানে বিকাল ৩টায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। গত ২২ এপ্রিল আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন। দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular