ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : প্রায় দেড় যুগ পর দেবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে আব্দুল গনি বসুনিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি নির্বাচিত হয়েছেন। এছাড়াও একইদিনে সাংগঠনিক সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহাসিক দেবদারতলায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সন্ধায় দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি। সভাপতি পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থী হওয়ায় সম্মেলনে অংশগ্রহনকারী কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল গনি বসুনিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular