নিউজ ডেস্ক: “ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার: বাস্তবতা ও আইনি সহায়তা” শীর্ষক একটি জাতীয় সেমিনার ১৮ জুলাই ২০২৬ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
“She for Tomorrow – The Conversations We Need, The Future We Lead” প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির যৌথ আয়োজন করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ (Youth Forum) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের Title Sponsor ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান RAIYANTECH।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়ালি সেমিনারের উদ্বোধন করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির, প্রেসিডেন্ট, ইয়ুথ ফোরাম, ব্যারিস্টার রাশনা ইমাম, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জনাব আরিফ খান, সংবিধান বিশেষজ্ঞ ও অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।




