ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনান্দাইলে বিভিন্ন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নান্দাইলে বিভিন্ন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জালাল উদ্দিন মণ্ডল নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আর একটি ব্যস্ত সময় কাটালেন ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

 শনিবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশ নেন। সভায় প্রতিমন্ত্রী সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এরপর তিনি উপজেলা শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

বিকেল ৩টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

এ ছাড়া প্রতিমন্ত্রী সম্প্রতি প্রয়াত নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও নান্দাইল ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক আশ্রাফ আলীর বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular