ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে লিভার আক্রান্ত শিশু সন্তানকে বাচাঁতে মায়ের সাহায্যের আবেদন

নান্দাইলে লিভার আক্রান্ত শিশু সন্তানকে বাচাঁতে মায়ের সাহায্যের আবেদন

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ “আমার কোল খালি হতে দিয়েন না, আপনারা একটু সদয় হলে আমার একমাত্র ছেলেটা বেঁচে যাবে। আমার নিষ্পাপ শিশু তামজীকদে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন।” এভাবেই কান্নায় ভেঙে পড়ে নিজের দেড় বছর বয়সী একমাত্র সন্তানকে বাঁচানোর আকুতি জানিয়েছেন মা শোভা আক্তার।
ময়মনসিংহের উপজেলা  নান্দাইলের  সিংরইল ইউনিয়নের কুচুরী গ্রামের দিনমজুর দম্পতি আজিজুল হক ও শোভা আক্তারের একমাত্র সন্তান তামজিদ হাসান তাকরীম। মাত্র ১৮ মাস বয়সেই শিশুটির শরীরে বাসা বেঁধেছে ‘বিলিয়ারি অ্যাট্রেসিয়া’ নামক এক বিরল ও জটিল লিভার সিরোসিস রোগ। বর্তমানে শিশুটি মৃত্যুশীতল ছোঁয়ার সাথে লড়াই করছে। চিকিৎসকদের মতে, এটি একটি গুরুতর গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ডিসঅর্ডার, যেখানে পিত্তনালী ব্লক হয়ে লিভার ক্ষতিগ্রস্ত হয়। ওষুধে এই রোগের স্থায়ী সমাধান নেই। শিশুটিকে বাঁচাতে হলে অতি দ্রুত ‘লিভার ট্রান্সপ্ল্যান্ট’ বা লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০/৩২ লাখ টাকা। যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
পরিবার সূত্রে জানা যায়, বাবা আজিজুল হক অন্যের দোকানে কাজ করেন এবং মা শোভা আক্তার গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে তামজিদ ছিল সুখের প্রদীপ। কিন্তু সেই প্রদীপ এখন নিভু নিভু। সন্তানের চিকিৎসার জন্য ভিটেমাটি বাদে সব সম্বল শেষ করে ফেলেছেন তারা। এ পর্যন্ত সঞ্চিত ও ধার-দেনা করে ৭/৮ লাখ টাকা শিশুর চিকিৎসায় খরচ করেছেন। ঢাকা পপুলার হাসপাতাল, পিজি হাসপাতাল ও আগারগাঁও শিশু হাসপাতালসহ বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেও অর্থাভাবে চিকিৎসা সম্পন্ন করতে পারেননি। সময় যত গড়াচ্ছে তামজিদের অবস্থা ততই সংকটাপন্ন হচ্ছে।
অসহায় মা শোভা আক্তার সমাজের বিত্তবান শ্রেণি, জনপ্রতিনিধি এবং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,  আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার ছেলেকে নতুন জীবন দিতে। আমার ছেলেকে বাচাঁন, আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।”
একটি ফুটফুটে নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে দানশীল ও দয়ালু ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তামজীদের চিকিৎসায় সহায়তার জন্য ০১৭৯৫-৫৬৩৯১২ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
এ বিষয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানা বলেন,  চিকিৎসা ক্ষেত্রে সরকারি সহায়তা পেতে সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করা যেতে পারে। রোগী পরিবারের সাথে আমার কথা হয়নি, যদি বিলিয়ারি অ্যাট্রেসিয়া’  হয়ে থাকে শিশুটির, তাহলে লিভার চেঞ্জ করতে হবে এবং তা ব্যয় বহুল।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান,  সরকারি যতটুকু সহযোগিতা প্রয়োজন  তা অবশ্যই করা হবে, তবে  অসুস্থ শিশুটির চিকিৎসা সেবায় সকলকে এগিয়ে আসা দরকার। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular