ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচন বাদ দিয়ে অন্যকাজ গ্রহণযোগ্য হবে না : রিজভী

নির্বাচন বাদ দিয়ে অন্যকাজ গ্রহণযোগ্য হবে না : রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মন্তব্য করেছেন, রিজভী নির্বাচন বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যকাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়ার আহ্বান জানান রিজভী।

তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular